রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন

বাংলার নয়ন সংবাদ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদ খান রাজু, সাধারণ সম্পাদক অনুপম সরকার সাধু প্রমুখ। এসময়, সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভার পূর্বে, একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময়, মুকসুদপুর থানার পুকুরে এবং সরকারি মুকসুদপুর কলেজের পুকুরে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com