সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন বা বদলি করা হলো।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ইউএইচএফপিও হয়েছেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ভীষ্মদেব মন্ডল। আর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনকে বাগেরহাট মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার হিসাবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা বর্তমানে কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন।
এছাড়া, প্রজ্ঞাপন জারির পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের বর্তমান দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ষষ্ঠ দিন থেকে তারা সরাসরি অবমুক্ত (রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে।