মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ মুকসুদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও প্রাণ গেল মুকসুদপুর উপজেলায় নতুন ইউএইচএফপিও হলেন ডাঃ ভীষ্মদেব মন্ডল বহুগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও আশিক কবির মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মুকসুদপুরে কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার সভাপতির দায়িত্বে শেখ নাজিম উদ্দিন, বদলে যাচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসা
মুকসুদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস

মুকসুদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২ নং গোহালা ইউনিয়নের বিভিন্ন মাঠে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমীন বিশ্বাস।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী গোহালা ইউনিয়নের বিভিন্ন মাঠে এ খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিয়নের জিরাতলী স্কুল মাঠ, মনিরকান্দি মাঠ, লখান্ড মাঠসহ বিভিন্ন মাঠে খেলোয়াড়দের মাঝে মোট ৫০টি ফুটবল ও ১২০টি জার্সি বিতরণ করা হয়।

খেলাধুলার সামগ্রী বিতরণকালে স্থানীয় ইউপি সদস্য, খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আল আমীন বিশ্বাস বলেন, “আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপির নির্দেশনায় গোহালা ইউনিয়নের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলায় মনোনিবেশ করানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে এ ধরনের উদ্যোগ নিতে সাহস জুগিয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com