মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ইয়াদ আলী
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স” এর সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইটি অফিসার মো: আব্দুল বাতেন মোল্লা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভাপতির বক্তব্যে বলেন, বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে তোলার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সার্টিফিকেট পেয়ে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই কোর্সের মাধ্যমে আমরা ঘরে বসেই আয় করার দক্ষতা অর্জন করেছি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ দেওয়ার জন্য। আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা ছিল না। এখন মার্কেটপ্লেসে কাজ করার আত্মবিশ্বাস পেয়েছি।”
উপস্থিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যতে আরও দক্ষতা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।