বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ মুকসুদপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল আমীন বিশ্বাস মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও প্রাণ গেল মুকসুদপুর উপজেলায় নতুন ইউএইচএফপিও হলেন ডাঃ ভীষ্মদেব মন্ডল বহুগ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও আশিক কবির মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মুকসুদপুরে কুমার নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমউদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে মুকসুদপুর সরকারি সাবের মিঞা জসীমউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিন হোসেন ও শুকদেব পোদ্দারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমূখ।

আলোচনা সভা শেষে, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইমরান হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com