রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই অসুস্থ হন মা পরে তিনি মারা যান। এরপর একই কবরস্থানে দাফন করা হয় দুজনকে।

আজ (১৪ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা বরইতলা বাসস্টান্ডে সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির(৫০) আহত হন পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। আজ সকাল ১০ টায় ইলিয়াস ফকিরের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এরপর বেলা ১১ টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করলে দুপুরে তিনি মারাযান।
ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের পারিবারিক কবরস্থানে সকালে ছেলে ও বিকালে মায়ের লাশ পাশাপাশি দাফন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com