শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে উন্নয়ন মেলা শুরু

মুকসুদপুরে উন্নয়ন মেলা শুরু

বাংলার নয়ন রির্পোটঃ

 

“ঊন্নয়নে অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথে উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে জাকজমকপূর্ণ ভাবে মুকসুদপুর উপজেলা চত্ত্বরে ৪র্থ বারের মত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। জাকজমকপূর্ণ পরিবেশের এ মেলায় স্টল সাজানো ও সরকারের উন্নয়নের চিত্র প্রদর্শনী প্রতিযোগীতায় মেতে উঠেছে অংশ গ্রহণকারীরা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোকে সকাল দশটায় একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন শাহিন, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর থানা ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, সাংবাদিক ছিরু সহ স্থানীয় সাংবাদিক ও সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com