রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ভাঙ্গায় মুভিবাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভাঙ্গায় মুভিবাংলা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ওবায়দুর রহমান, ভাঙ্গা প্রতিনিধি: বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য” এই শ্লোগান ধ্বনি সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারায় জাগ্রত করার প্রত্যয় নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা, র‍্যালি ও কেক কেটে অনাড়ম্বর পরিবেশে মধ্যে দিয়ে পালিত হয়েছে “মুভিবাংলা টেলিভিশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী”। আজ রোববার সকালে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর আলহাজ আমিনুল ইসলাম কেক কেটে শুভ উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মুভিবাংলা টেলিভিশনের প্রশাসনিক কর্মকর্তা এম মাহমুদ লিপন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অনাদি রঞ্জন মণ্ডল, সাংবাদিক সিরাজুল ইসলাম,ওবায়দুল আলম সম্রাট, প্রফেসর মিজানুর রহমান,হাজী আব্দুল মান্নান ভাঙ্গা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সরোয়ার হোসেনসহ অন্যান্যরা। এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com