বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে তিন সন্তানের জননী নিখোঁজ

মুকসুদপুরে তিন সন্তানের জননী নিখোঁজ

বাংলার নয়ন রির্পোট:

 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় থেকে মাইক্রোবাসে নারায়নগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন তিন সন্তানের জননী সুফিয়া বেগম। নিখোঁজ সুফিয়া বেগমের স্বামী উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের মুকসুদপুর থানায় ১৪ ফেব্রুয়ারী করা ৪৭৩ নং সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, গত ১১ ফেব্রুয়ারী সকালে সুফিয়া বেগমের বাবার বাড়ী নারায়নগঞ্জ যাওয়ার জন্য মুকসুদপুর কলেজ মোড় থেকে একটি মাইক্রোবাসে মতিয়ার উঠিয়ে দেয়। এক ঘন্টা পরে স্ত্রীকে মোবাইল ফোনে ফোন করলে তার মোবাইল বন্ধ পায়। সুফিয়া বেগমের বাবার বাড়ী নারায়নগঞ্জে খোজ নিলে সেখানেও যায়নি বলে জানাযায়। সেই থেকে এ রির্পোট লেখা পর্যন্তার তার কোন সন্ধান পাওয়া যায়নি।
কোন স্বহৃদয় ব্যক্তি সুফিয়া বেগমের সন্ধান পেলে ০১৯৩৬৫৭৯৩৫২ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার পরিবার। উল্লেখ্য সুফিয়া বেগম অপু শেখ (২২), দিপু শেখ (২০) এবং আয়শা খানম (১৮) নামের তিনটি সন্তান রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com