শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় কলেজ থেকে ১০ টি ল্যাপটপ চুরি, প্রহরী আটক

ভাঙ্গায় কলেজ থেকে ১০ টি ল্যাপটপ চুরি, প্রহরী আটক

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মাধবপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষ থেকে গত রবিবার রাতে ১৮ টি ল্যাপটপের মধ্যে ১০ টি ল্যাপটপ চুরির অভিযোগে প্রতিষ্ঠানের প্রহরীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, ঘটনাটি অত্যন্ত দূঃখজনক। চুরির বিষয়ে রাত সাড়ে ১২ টার সময় অফিস সহকারী আমাকে জানালে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করি।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের সভাপতি মুকতাদিরুল আহমেদকে এ সম্পর্কে অবগত করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি জানার পরপরই আমি জেলা প্রশাষক মহোদয়কে মোবাইল ফোনে মৌখিক ও লিখিতভাবে অবহিত করেছি। এবিষয়ে অধ্যক্ষকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে।

এঘটনায় সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি যাতে হয় এজন্য তিন সদস্য বিশিষ্ট্য কমিটি করা হয়েছে এবং তাদেরকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চুরির ঘটনাটির সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, আমিন তালুকদার নামে এক প্রহরীকে আটক করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েক জনের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com