বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক খালে পড়ে চালক নিহত

মুকসুদপুরে ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক খালে পড়ে চালক নিহত

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি ব্রিজ ভেঙ্গে বালু ভর্তি ট্রাক খালে পড়ে ট্রাক চালক শাকিল শেখ (২২) নিহত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের পাটিকেল বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ট্রাক ট্রাক চালক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আয়ূব আলী শেখের ছেলে শাকিল শেখ।
মুকসুদপুর থানার এস আই মোঃ মিজানুর রহমান জানান, মুকসুদপুরের টেকেরহাট থেকে বালু বোঝাই একটি ট্রাক পাশ্ববর্তী বরমপাল্টা গ্রামের নির্মাণাধীন কালভার্টের কাছে যাচ্ছিল।

ট্রাকটি পাটিকেলবাড়ি গ্রামে খালে পুরাতন ব্রিজের ওপর উঠলে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। ট্রাকের নীচে চাপা পড়ে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে পৌছে ২ ঘন্টা চেষ্টার পর উদ্ধার কাজ সম্পন্ন করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com