শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে দু’ সন্তানের জননীকে হত্যার অভিযোগ

মুকসুদপুরে দু’ সন্তানের জননীকে হত্যার অভিযোগ

burst

তারিকুল ইসলাম:

গোপালগঞ্জের মুকসুদপুরে দু’ সন্তানের জননী স্বপ্না বেগমকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর ভাই রবিউল মোল্লা হত্যার অভিযোগ করে বলেন, আমার বোনের স্বামী আরজু শেখের অন্য একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে।

এ নিয়ে বিরোধের জের ধরেই আরজু আমার বোনকে হত্যা করেছে। সোমবার রাতে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কান্দনীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানা পুলিশ কমলাপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতল মর্গে পাঠিয়েছে।

মুকসুদপুর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে। তারপরই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ১২ বছর আগে গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামের মিল্টন মোল্লার মেয়ে স্বপ্নাকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের টুকু শেখের ছেলে আরজু শেখ বিয়ে করেন। এ দম্পত্তির ১টি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com