বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্যের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্যের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি শুক্রবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। এ সময় গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হোসেন টুটুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহান সাধু খাঁ টুঙ্গিপাড়ার পাটগাতী ইউপি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও গওহরডাঙ্গা মাদ্রাসায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিদর্শণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com