শনিবার, ০৯ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় যুবকের মৃত্যুর পূর্বে ব্যবহৃত ডায়রী ও ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গায় যুবকের মৃত্যুর পূর্বে ব্যবহৃত ডায়রী ও ঝুলন্ত লাশ উদ্ধার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
মৃত্যু বলতেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে জীবনের অবসান। কোন ধর্মই হত্যা বা আত্বহত্যাকে সমর্থণ করেনা। ইসলামে আত্বহত্যাকে মহাপাপ বলে আখ্যায়িত করা হয়েছে। আত্বহত্যাকারীকে পরকালে ভয়ঙ্কর জাহান্নামে নিক্ষেপ করা হবে বলেও পবিত্র কুরআনুল কারীম ও হাদিসের বিবৃতীতে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মেও এর প্রভাব ব্যতিক্রম কিছু নয়।

বিশ্লেষকদের মতে, আত্বহত্যাকারী যখন বিশেষ কোন বিষয়ের প্রভাবের ফলে নিজেকে মানিয়ে নিতে ব্যার্থ হয়, ঠিক তখনি নিজের জীবনের মায়া ত্যাগ করলে সে কঠিন পরিস্থিতির শিকার হয়ে পড়ে। ফরিদপুরের ভাঙ্গায় পৌরসদরের নুরপুর গ্রামের শ্রীধাম কুমার মন্ডলের ছেলে সুশান্ত কুমার মন্ডলের (২২) ব্যবহৃত বিভিন্ন লেখা সদৃশ একটি ডায়রী

ও ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সুশান্ত বাড়ীর দক্ষিণ পার্শ্বে পুকুরপাড় সংলগ্ন বড়ই গাছের সাথে পাট ও নাইলনের রশি দিয়ে আত্বহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। সুশান্তর প্রাণটির অকালে ঝরে পড়ার রহস্যময় কারণ নিয়ে গুঞ্জনের শেষ নেই পরিবার ও এলাকাবাসীর। তবে আত্বহত্যা হলেও কারণ নির্ণয়ের সুত্র হিসাবে, জুয়ার টাকা

পাওনা নিয়ে কয়েক জনের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সদৃশ একটি পত্র উদ্ধার করেছে ঘঠনাস্থলে থাকা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মানিক মিয়া। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি ডায়রী ও ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করতে লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com