বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মান

মুকসুদপুরে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মান

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইনিয়নের মধ্যবনগ্রামে আদালতের আদেশ অমান্য করে বাড়িঘর নির্মান হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মধ্যবনগ্রামের মোতালেব সরদারের পুত্র আফজাল হোসেন (৩২) লিখিত বিবরণে জানাযায়, বিআরএস ১০৪ নং দাগের ৫৩ শতাংশ জমির মধ্যে ২৭ শতাংশ জমি পৈত্রিক সূত্র ও ক্রয় সূত্রে তাহার। তহার প্রাপ্য ২৭ শতাংশ জমির বাটোয়ারা নিয়ে গোপালগঞ্জ দেওয়ানী আদালতে মামলা করেন। মামলা নং ৯২/২০১৯ইং। যাহার বিবাদী একই গ্রামের বাখের সরদারের স্ত্রী আবেদা বেগম, ছেলে তুহিন সরকার, মোঃ সালাউদ্দিন সরদার সহ মোট ৩ জন। আদালত অভিযোগ আমলে নিয়ে উক্ত জমিতে সকল কাজ কর্ম করতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। গত ২৮/০৫/২০১৯ইং তারিখে নিষেধাজ্ঞা পাওয়ার পরেও বিবাদীগণ সেখানে পাঁকা ঘর নির্মান অব্যাহত রাখে। বাদী আফজাল হোসেন কাজে বাঁধা দিলে বিবাদীগণ তাকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয় দেখায় বলে জানান আফজাল হোসেন। এ বিষয়ে এলাকার স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের অবগত করেও কোন ফলদয় হয়নি। যে কোন সময় তাকে আক্রমন করতে পার বলে তিনি জানান। এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনের সহায্য কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com