বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা

কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা উপজেলার কৃষ্ণাদিয়া বাজার বনিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ ইমরান মোল্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সৈয়দ মৃধাকে নির্বাচিত করা হয়।

শুক্রবার (৮ মে) সকাল ৯টায় কৃষ্ণাদিয়া বাজারে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। এর আগে গত ১ মে কৃষ্ণাদিয়া বনিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পরে পারস্পরিক আলোচনার মাধ্যমে মোঃ ইমরান মোল্যাকে সভাপতি এবং মোঃ সৈয়দ মৃধাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় বক্তারা কৃষ্ণাদিয়া বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারে দোকান চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

কৃষ্ণাদিয়া বাজারের ব্যবসায়ী আলমগীর শেখের পরিচালনায়, পশারগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পশারগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাচ্ছের কাজী, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম মুন্সি, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মৃধা, পশারগাতি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি অলিয়ার রহমান, কৃষ্ণাদিয়া বনিক সমিতির সাবেক সভাপতি বাবুল কুমার দে, বিএনপি নেতা চান মিয়া, জাহিদ মাতুব্বরসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com