রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত মুকসুদপুরে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের আলোচনা সভা মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ
মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন

মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন।

মেডিকেল অফিসার ডাঃ দীপ সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, ২০ এপ্রিল থেক ১০ মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫১ টি ওয়ার্ড ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র সর্বমোট  ৫২ টি ইউনিটে ৩৩ হাজার ১শ ৩৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে নির্ধারিত কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হবে। সকল অপপ্রচার থেকে বেরিয়ে এসে আপনারা নিজের শিশুকে দিন, অন্যের শিশুকে টিকা নিতে সহায়তা করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com