মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের নানা অনিয়ম ও দূর্নীতি মুকসুদপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সংবাদ সম্মেলন মুকসুদপুরে স্বপ্নপুরের বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত
সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর

সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে অবস্থিত সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় এবং সোনালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার মধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে শিক্ষার্থীরা ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি এবং অন্যান্য চার্জ সহজেই অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল এবং সোনালী ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার (ইনচার্জ), জেনারেল ম্যানেজার অফিস, ফরিদপুর-এর মো. তানজিমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর শাখার ম্যানেজার রতন কুমার দাসসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com