বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক শিশু গ্রেফতার

মুকসুদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক শিশু গ্রেফতার

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরথিন মোড়ল নামের ১২ বছরের এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার রাগদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার আরথিন মোড়ল মুকসুদপুর উপজেলার উত্তর গঙ্গারামপুর এলাকার এমারাত মোড়লের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলার উত্তর গঙ্গরামপুর গ্রামের দিনমজুরের শিশু মেয়েকে আরথিন মোড়ল বাড়ির পাশের পাট ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন করে। বিষয়টি শিশুটির মা টের পেলে আরথিন ওই শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসার চেষ্টা করেছিল। রাগদী এলাকায় অভিযান চালিয়ে রাতেই আরথিন মোড়লকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, আমাকে দেখে ওই ছেলেটি পালিয়ে যায়। আমরা গরীব মানুষ। প্রথমে স্থানীয়রা সালিশ করে দিবে বলেছিল। পরে আর কিছু করেনি। আমি এর বিচার চাই। স্থানীয় মাতুব্বর ফিরোজ মল্লিক বলেন, অনেকেই চেয়েছিল সালিশে মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে। আমি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। ওই ছেলে এর আগেও একটি মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com