শনিবার, ০৯ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বাসের চাপায় মা ও ছেলের মৃত্যু

মুকসুদপুরে বাসের চাপায় মা ও ছেলের মৃত্যু

বাংলার নয়ন রিপোর্টঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গ্যাড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের বাসিন্দা এবং সুরুপী সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম এবং তার ছেলে সাকিব খান। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, শাওন বেগম শনিবার সকালে ছেলে সাকিবকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। গ্যাড়াখোলায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মা ও ছেলের লাশ হস্তান্তর করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আলী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ জন্য আমি নিহতদের পরিবারে প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমার অনুরোধে স্থানীয়রা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এ জন্য আমি স্থানীয়দের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। আমরা ওই স্থানে স্পিডব্রেকার তৈরি করে দিতে সড়ক বিভাগকে অনুরোধ করবো। ক্ষতিগ্রস্থ পরিবারকে সব ধরনের সহায়তা করতে আমরা সচেষ্ট রয়েছি।’

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে ও তাতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। আবরোধের সময় ১০/১২টি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এতে বাসের জানালার কাঁচ ভেঙে এক শিশু আহত হয়। পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আলী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা ওই স্থানে স্পিডব্রেকার তৈরির আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সকাল সোয়া ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com