বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাণীনগরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

রাণীনগরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ

রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষন ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্র্র্র্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার লক্ষে রাণীনগর উপজেলা রাজস্ব খাত ও আইজিএ প্রকল্পের আওতায় তিন মাস প্রশিক্ষন শেষে গতকাল সোমবার দুপুরে প্রশিক্ষন ভাতা ও সনদপত্র বিতরন করা হয় ।

রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল ।

এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা,প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন,অর্পিতা মন্ডল ও ফাতেমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দর্জি বিজ্ঞানে ৫০ জন ও বিউটিফিকেশনে ২০জন মহিলা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন ভাতার নগদ টাকা,চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com