সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

“মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। রাল্যীতে অংশগ্রহণ করেন সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলার কয়েকশত মৎস্যচাষীরা।

পরে মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। এছাড়ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফরিদা বেগম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com