শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মুকসুদপুরে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে মা বাবার সাথে অভিমান করে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার বিকালে উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এলি হালদার (১৬) উক্ত গ্রামের অনুকুল হালদারের মেয়ে ও জলিরপাড় জে.কে.এম. বি মল্লিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, মা বাবার সাথে অভিমান করে গত তিনদিন ধরে খাবার খেতো না। মা গীতা ও বাবা অনুকুল প্রতিদিনের মত শনিবার সকালে বাড়ির বাহিরে ডিম বিক্রি করতে যায়।

এ সুযোগে শনিবার বিকালে সবার অজান্তে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com