বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ভাঙ্গায় সিরাজুলের হত্যা কারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও মিছিল

ভাঙ্গায় সিরাজুলের হত্যা কারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন ও মিছিল

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আলোচিত সিরাজুল হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবীতে মানব বন্ধন, মিছিল ও পুত্তলিকায় আগুন ধরিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুড়া গ্রামের এলাকাবাসী।

রবিবার বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে শুরু করে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত শেখপুড়া গ্রাম থেকে মিছিল বের করে কাজী ওয়ালী উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের মাঠ, কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের সম্মুখ ঘুরে বাজার ও প্রধান সড়ক অবরোধ করে হত্যা মামলার খুনি ও আসামীদের গ্রেফতারের দাবী জানায় তারা।

এসময় সিরাজুলের পিতা-মাতা, বড় ভাইয়ের আবেগ আপ্লুত ও কান্নাবিজরিত কন্ঠ সকলের মধ্যে বেদনা ও ক্ষোভের সৃষ্টি করে। সাবেক ইউপি চেয়ারম্যান কাজী রওসন কবির, কাজী ওয়ালী উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ্ উল হক এসময় বক্তব্য রাখেন। মানব বন্ধনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানায় এলাকাবাসীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com