শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ১৮ আগষ্ট রবিবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলি, উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দিন, রাঘদি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ভোটার তালিকা হালনাগাদ টেকনিক্যাল সার্পোটার মোঃ তারিকুল ইসলাম, টিম লিডা মোঃ উজ্জল খান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। মুকসুদপুরে সকল ইউনিয়ন ভিত্তিক ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ১৮ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কাজ চলবে।