বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কুমারেশ কুন্ডু ও রুপা আক্তার গ্রেফতার

মুকসুদপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় কুমারেশ কুন্ডু ও রুপা আক্তার গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় গভীর রাতে এক হিন্দু পুরুষ কুমারেশ কুন্ডু (৩১) ও মুসলীম নারী রুপা আক্তার (৩০) গ্রেফতার। ৯ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে উপজেলার মহারাজপুর গ্রাম থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাদের গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
মুকসুদপুর থানায় দায়েরকৃত অভিযোগে যানাযায় এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মুকসুদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাহারাজপুর গ্রামের আবুল হোসেন মুন্সীর বাড়িতে কুমারেশ কুন্ডু ও রুপা আক্তার অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনগন তাদের আটক করেছে। পরে তাদের গ্রেফতার করে মুকসুদপুর থানায় আনা হয়। পরে তাদের অপরাধ সত্য প্রমানিত হওয়ায় ২৯০ ধারায় গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায় তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরকিয়া প্রেমের সম্পর্ক করে এলাকায় জনবিরক্তিকর কার্যক্রম সৃষ্টি করছে। এছাড়াও স্থানীয়রা আরো জানায় রুপার স্বামী কয়েক বছর আগে মারা গেছে। মারা যাওয়ার পর থেকেই সে কুমারেশের সাথে অবৈধ সম্পর্ক করে আসছে।
গ্রেফতারকৃত কুমারেশ কুন্ডু নারায়নপুর গ্রামের অতুল কুন্ডুর ছেলে ও রুপা আক্তার মাহারাজপুর গ্রামের আবুল হোসেন মুন্সীর মেয়ে।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান অসমাজিক কাজে লিপ্ত থাকায় তাদের গ্রেফতার করে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com