বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে চার সন্তানের জননীর লাশ উদ্ধার

মুকসুদপুরে চার সন্তানের জননীর লাশ উদ্ধার

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে চার সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ শনিবার সকালে উপজেলার মোচনা উত্তরপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ঝর্না সুলতানা কাজল (৩৩) উক্ত গ্রামের মোহাম্মাদ আলীর স্ত্রী ।

পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানাযায়, পারিবারিক কলহের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

এরই জের ধরে স্ত্রী চার সন্তানের জননী ঝর্না সুলতানা কাজল (৩৩) সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মুকসুদপুর থানার এসআই শাহাজালাল জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com