শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ

মুকসুদপুরে গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

“জীবনের জয়গান” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদের আয়োজনে উজানী ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রসাশক সাহিদা সুলতানা।

বিষেশ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু এম ফারুক, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্যা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উজানী হাই স্কুলের প্রধান শিক্ষক শাম্মি আক্তার, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস। সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, অভিবাবক কাজল দাস, শিক্ষার্থী আখি দাস প্রমুখ ।

মুকসুদপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উজানী কলেজে ১০জন, বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে ৫জন এবং উজানী বিইউকে হাইস্কুলে ৫ জন শিক্ষার্থী কে বাইসাইকেল দেয়া হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com