শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
বিদ্যুৎ শক্তি ছাড়া আমাদের আধুনিক সভ্যতা অচল …এমপি ইসরাফিল আলম

বিদ্যুৎ শক্তি ছাড়া আমাদের আধুনিক সভ্যতা অচল …এমপি ইসরাফিল আলম

এম এ ইউসুফ, রাণীনগর (নওগাঁ):

নওগাঁ- ৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, বর্তমান সরকারের আমলে নির্বিছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার কারণে এই জনপদে কৃষি ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের উন্নয়ন সহ রাণীনগরের ৮ টি ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলো পৌছালেও লোডশেডিং মুক্ত সেবা দেয়ার লক্ষ্যে উপকেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

কেন না বিদ্যুতের শক্তি ছাড়া আমাদের আধুনিক সভ্যতার সব কিছু অচল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের উন্নয়নের জোয়ার শহর থেকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেয়ার জন্য নানা বিদ কর্মসূচি গ্রহণ করেছে।

পাহাড়ী জনপদসহ দেশের যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরি করা সম্ভব হয়নি সেই সব এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

যার সুফল ইতিমধ্যেই দেশবাসি পাচ্ছে। শনিবার দুপুরে আবাদপুকুর কুতকুতি তলা মোড় সংলগ্ন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ রাণীনগর জোনাল অফিসের আয়োজনে রাণীনগর-২ (আবাদপুকুর) ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোহিজ্জুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন হেলাল,

নির্বাহী অফিসার মো: আল মামুন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম, রাণীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com