বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজার (বনগ্রাম) এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শামিম হাসান।
আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন পন্যে মেয়াদ না থাকায় রিয়াজ স্টোরকে ২ হাজার টাকা এবং পন্যে উৎপাদন/উত্তীর্ন মেয়াদ না থাকায় বিশ্বজিৎ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মোঃ হাবিবুর রহমান, ননীক্ষীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, বাজার কমিটির সহসভাপতি আলামিন মিনা, সাধারন সম্পাদক স্বপন শেখ।