রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মুকসুদপুরে ট্রাক থেকে ভেকু নামাতে গিয়ে চালক নিহত

মুকসুদপুরে ট্রাক থেকে ভেকু নামাতে গিয়ে চালক নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক থেকে এস্কেভেটর (ভেকু) নামাতে গিয়ে ওই এস্কেভেটরের চালক তুহিন মন্ডল (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আইকদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন মন্ডল পাবনা জেলার পাইককান্দি কাজীরহাট এলাকার সাইজদ্দিন মন্ডলের ছেলে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, পাবনা জেলা থেকে ট্রাক যোগে আইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের ভীত কাটার জন্য এস্কেভেটর নিয়ে আসে তুহিন মন্ডল ও তার ভগ্নিপতি আজিজুল। ট্রাক থেকে এস্কেভেটরটি নামাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়। এস্কেভেটরের চালক তুহিন মন্ডলও এসময় খাদে পড়ে যায়। এ ঘটনায় তুহিন মন্ডলের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com