শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

মুকসুদপুরে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে চার সন্তানের জনক প্রেমিক চিত্ত রঞ্জন রায়ের (৬৫) লাশ উদ্ধার করেছে প্রেমিকের বাড়ি থেকে। পুলিশ শুক্রবার বিকালে উপজেলার বহুগ্রাম থেকে এ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । নিহত প্রেমিক চিত্তরঞ্জন রায় পার্শ্ববর্তী দুর্বাশুর গ্রামের চন্দ কান্ত রায়ের ছেলে এবং তিনি সাবেক কৃষি কর্মকর্তা ছিলেন । পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের দুর্বাশুর গ্রামের চন্দ কান্ত রায়ের ছেলে সাবেক কৃষি কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়ের (৬৫) সাথে পার্শ্ববর্তী বহুগ্রাম এলাকার মৃতঃ বুইড়া দাসের স্ত্রীর (৫০) (ববিতা) সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল । এ সুযোগে প্রেমিকা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রেমিক চিত্তরঞ্জন রায়ের কাছ থেকে । এ টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো । শুক্রবার সকালে প্রেমিক চিত্তরঞ্জন রায় প্রেমিকের বাড়ি গেলে ১২টার সময় তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসি পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com