শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) নিয়ে কটুক্তিকারী রিপন মিত্রর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগের দিন রাতে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর মুকসুদপুর প্রতিনিধি রিপন মিত্র মহানবী হযরত মোহাম্মদ (সা.) ধর্ষক বলে ফেসবুকে মন্তব্য করে। পরে তার ফাঁসির দাবিতে এক হাজারের অধিক বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে। এসময় মুকসুদপুর সদরের কয়েকটি মসজিদ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে টেংরাখোলা আলিয়া মাদ্রাসায় সমাবেশে উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জ মুকসুদপুর সার্কেল এএসপি আনোয়ার হোসেন ভুইয়ার নেতৃত্বে মুকসুদপুর থানার পুলিশ বিক্ষোভ মিছিল নিয়ন্ত্রনে আনে। এসময় তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন অভিযুক্ত রিপনমিত্রর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল রাত থেকে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্র তার সর্বচ্চ শাস্তি দিবে। আপনারা তাকে গ্রেফতার করতে সাহায্য করবেন। আইন তার সর্বচ্চ শাস্তি নিশ্চিত করবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com