শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
‘মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। এ স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি বিশ্বাস, মুকসুদপুর থানা ইনচার্জ মীর্জা আবুল কালাম আযাদ, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা সমাজ সেবা অফিসার প্রযিত রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিহাবউদ্দীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com