বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে পাওয়ার টিলারের ফলায় পেঁচিয়ে কলেজ ছাত্র নিহত

মুকসুদপুরে পাওয়ার টিলারের ফলায় পেঁচিয়ে কলেজ ছাত্র নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওয়ার টিলারের নিচে চাঁপা পড়ে কলেজ ছাত্র ইমন শেখ নিহত হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দখল দুয়ার গ্রামে নিজের পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময়ে পাওয়ার টিলার উল্টে ফলায় পেঁচিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে না পেরে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে পাওয়ার টিলারের ফলা কেটে বের করে মুকসুদপুর হাসপাতালে আনে। এসময় মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে নেয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জানায় পাওয়ার টিলার উল্টে গেলে ইমনের পা এবং শরিরের নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। ইমন দখল দুয়ার গ্রামের স্কুল শিক্ষক মাইন উদ্দিন শেখের ছেলে। ইমন সরকারি মুকসুদপুর কলেজের এইচএসসি ২য় বর্ষে শিক্ষার্থী এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা। ইমনের মৃত্যুতে তার পরিবার এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com