বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় পরিবহনের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত

ভাঙ্গায় পরিবহনের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মোঃ মাহামুদুল হাসান (৩০) নামে এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছে।

এ ঘটনায় মোঃ সুজন (৩০) নামে মোটর সাইকেলের আরোহী আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গার চারা বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মাহামুদুল হাসান খুলনা জেলার খালিশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। আহত সুজন নিহতের চাচাত ভাই ও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, খুলনা থেকে মাওয়ার উদ্দেশ্যে একটি মোটর সাইকেল ও সেতু পরিবহন যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌছালে পিছন দিক থেকে পরিবহনটি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে অপর দিক থেকে আসা সাদা রঙ্গের একটি প্রাইভেটকার মোটর সাইকেলটির চালককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে চালক ও আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালকের মৃত্যু হয়। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা পরিবহনটি আটক করে হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com