শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
রাণীনগরে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

রাণীনগরে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

নাজমুল হক নাহিদ, নওগাঁ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা প্রসাশন ও দলীয় ভাবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে আওয়ামীলীল ও অংগ সংগঠন এবং বিকেলে উপজেলা প্রসাশনের আয়োজনে পৃথক পৃথকভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয় । শোভাযাত্রায় উপজেলা প্রসাশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন পরিষদ অংশগ্রহন করে।

শোভাযাত্রা শেষে উপজেলা জিরোপয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সাংসদ ইসরাফিল আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ইউএনও আল মামুন,ওসি মো: জহুরুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু,সম্পাদক মফিজ উদ্দীনসহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com