মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ভাঙ্গায় যুবকের মৃতদেহ উদ্ধার

ভাঙ্গায় যুবকের মৃতদেহ উদ্ধার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় মানিক শেখ (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকালে মাওয়া-খুলনা মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মানিক শেখ ফরিদপুরের আলীপুর এলাকার শেখ রতনের ছেলে ও একজন ঠিকাদার ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানাগেছে, মাওয়া-খুলনা মহাসড়কের বগাইল বামনকান্দা নামক স্থানে সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে কর্দমাখা অবস্থায় মৃতদেহ ও দুইটি মুঠোফোন উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবার জানায়, মানিক রোববার দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ী থেকে শিবচরের পাঁচচরে ফুফুর বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। রাত সাড়ে আট টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোনের নাম্বার বন্ধ পাচ্ছিল।

সোমবার সকালে পুলিশ জানায় তার মৃতদেহটি মহাসড়কে পড়ে রয়েছে। ফরিদপুর সদরের একজন মাদক ব্যবসায়ী রয়েছে মীর উজ্জ্বল। তার সাথে মানিকের পূর্ব শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই মানিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ ও লোকাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com