শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে মিন্টুর সংবাদ সম্মেলন

মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে মিন্টুর সংবাদ সম্মেলন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদ নিয়ে সংবাদ সম্মেলন করেছে মোয়াজ্জেম হোসেন মিন্টু। সোমবার দুপুর ১২টায় মুকসুদপুর প্রেসকাব কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। মিন্টু পৌরসভার গোপিনাথপুর গ্রামের এনতাজউদ্দীনের সন্তান। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলেন, বেশ কিছুদিন যাবৎ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু লোক আমার নামে মুকসুদপুর পৌর বিএনপির আহবায়ক পদে নাম দিয়ে বিভিন্ন পোস্ট এবং সংবাদ পরিবেশন করছে। যাহা মিথ্যা, ভিত্তিহিন ও বানোয়াট। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি বহুদিন আগে ভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। বেশ কিছু বছর আগে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে মুকসুদপুর আওয়ামী লীগে যোগদান করি। বর্তমানে আমি একজন আওয়ামী লীগের কর্মী। বিএনপির কোন কমিটির সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন মুকসুদপুর পৌর বিএনপির কমিটিতে আমার নাম অন্তর্ভূক্ত করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনারা আপনাদের লেখনি ও প্রচারের মাধ্যমে বিষয়টি তুলে ধরলে কৃতজ্ঞ থাকবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com