বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

আরটি হাসান:

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক পলাশ নিহত হয়েছে এবং আরো দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় ঢাকা খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মটরসাইকেলটি রিশাতলা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হবার সময় খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহন মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মটর সাইকেল চালক পলাশসহ মটর সাইকেলে আরোহী আরো দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসতালে নেওয়া হয়। মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক মটর সাইকেল চালক পলাশকে মৃত্যু ঘোষনা করে।
নিহত পলাশ ফরিদপুর জেলার বল্লভদী ইউনিয়নের হবি শেখের ছেলে এবং আহত অসিম মিয়া মুকসুদপুর থানার গোপ্তরগাতী গ্রামের হাসেন মিয়ার ছেলে। ফাল্গুনী পরিবহনের চালক এবং হেলপার নগরকান্দা থানার গজারিয়া নামক স্থানে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ভাঙ্গা থানার হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করে ভাঙ্গা হাইয়ে কার্যালয়ে নিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com