মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মধুখালীতে আখের ট্রলির ধাক্কায় শিশু নিহত

মধুখালীতে আখের ট্রলির ধাক্কায় শিশু নিহত

সেতু আক্তার, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে চিনিকলের আখবহনকারী ট্রলির ধাক্কায় সিয়াম (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী নীমতলা সড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার ভাটিকান্দী মথুরাপুর গ্রামের জিন্নার ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, ফরিদপুর চিনিকলের আখ বোঝাই একটি ট্রলি রাজবাড়ী থেকে মধুখালী চিনিকলে আসার পথে উপজেলার গাজনা ইউনিয়নের ভাটিকান্দী মথুরাপুর নীমতলা সড়কে শিশুদের একটি দল ছুটাছুটি করার সময় চলন্ত ট্রলির সাথে ধাক্কা খেয়ে ট্রলির চাকা সিয়ামের মাজার উপর দিয়ে উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মধুখালী সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টা পর সিয়াম মারা যায়।

ঘটনার সাথে সাথে নিহত সিয়ামের বাড়ীতে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বারী ও শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু ছুটে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com