শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে তিন ফার্মেসিকে দুই লক্ষ টাকা জরিমানা

মুকসুদপুরে তিন ফার্মেসিকে দুই লক্ষ টাকা জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর বাজারে অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ বিক্রীর অপরাধে তিন ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ০৫ ফেব্রুয়ারী বেলা সাড়ে বারোটায় মুকসুদপুর সদর বাজারে অভিযান পরিচালনা কালে তিন ফার্মেসী থেকে অবৈধভাবে আমদানিকৃত ওষুধ, বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার বিহীন ঔষধ জব্দ করা হয়। এসব মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রারবিহীন ঔষধ বিক্রি, স্যাম্পল রাখার অপরাধে কৃষ্ণা ড্রাগ হাউস কে ৫০ হাজার টাকা, শ্যামলী ড্রাগ হাউস কে ৮০ হাজার টাকা ও রায় ফার্মেসীকে ৭০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে গোপালগঞ্জের ঔষধ তত্ত্বাবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও মুকসুদপুর থানার পুলিশ কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com