শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের বিষপানে আত্মহত্যা

মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের বিষপানে আত্মহত্যা

বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের নিকট গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে।

উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম এঘটনা ঘটে। সে ওই গ্রামের পরান মল্লিকের ছেলে। বুধবার বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মলি­কের ছেলে সোহাগ মল্লিক পার্শ্ববর্তী খ্রিষ্টান শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু পরিবারের লোকজন প্রেম মেনে না নেয়ার জের ধরে

গত ৩১ জানুয়ারী প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com