শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গায় আফরোজা বেগম (২৪) নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

বুধবার রাতে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
আফরোজা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শাহ্ জাহান ফকিরের মেয়ে ও একই গ্রামের রমজান শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার বিকালে আফরোজা বাবার বাড়ী থেকে স্বশুর বাড়ী যায়। সন্ধ্যায় স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় ১৫ মাসের শিশু বাচ্চা মেয়ের কান্না থামাতে রমজানের ভাইয়ের স্ত্রী তাদের কাছ থেকে শিশুটিকে নিয়ে যায়। কিছু সময় পরে শিশুটির কান্না থামাতে না পারায় সে আফরোজার ঘরের সামনে যায় ও ডাকতে থাকে।

ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ও দরজা বন্ধ থাকায় বেড়ার ফাঁকা দিয়ে সে আফরোজাকে ঘরের আড়ার সাথে ওড়না পেচাঁনো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে ডাক-চিৎকার করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আটরশি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তুহিন হাওলাদার বলেন, পারিবারিক কলহের জের ধরে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com