বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মাদরাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

মুকসুদপুরে মাদরাসার অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কমলাপুর আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা, দাতা, অধ্যক্ষ নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসার গভর্নিং বডির সদস্যদের আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌর এ্যাড. আতিকুর রহমান মিয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ আলী মোল্যা, মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আযাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, কমলাপুর আলিম মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, শিক্ষক হায়দার হোসেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল আজম খবির। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com