বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে পুকুর খননকালে মাটি চাপা পড়ে ২ শ্রমিক নিহত

মুকসুদপুরে পুকুর খননকালে মাটি চাপা পড়ে ২ শ্রমিক নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুর খননকালে মাটি চাপা পড়ে ২ মাটিকাটা শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড়ে এই ঘটনা ঘটে।
গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান ওবাইদুল ইসলাম জানান, তার গ্রামের হাসান মুন্সীর জমির পুকুরে মাটিকাটার সময় পুকুরের পাড় ভেঙ্গে ২ শ্রমিক মাটি চাপা পড়ে। পরে ঘটনাস্থলেই ওই গ্রামের মোকসেদ শেখের ছেলে সাহিদ শেখ (৫০) মারা যায়। গুরুতর আহত একই গ্রামের মাজিয়া মুন্সীর ছেলে আবু শামা মুন্সী (৪০) কে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে আনা হয়। মুকসুদপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোগীর অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। শনিবার ভোরে আবু শামা মুন্সী ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com