শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মোচনা ওয়ার্ড আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে চাল বিতরন

মোচনা ওয়ার্ড আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে চাল বিতরন

বাংলার নয়ন সংবাদঃ

করোনা মোকাবেলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে শ্রমিক, দিনমজুর ও ভ্যান চালকদের মাঝে চাল বিতরন করা হয়। গত ৪ এপ্রিল সকাল ১০ টায় পাইকদিয়া মোল্লাবাড়ী বাজারে এ চাল বিতরন করে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ পরিবার। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল্যা, মুকসুদপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি হিরু আলী মীর, মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাসির সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্যসামগ্রী বিতরনে আর্থিক সহযোগীতায় যারা ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরোবালী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস মোল্লা, একাত্তর লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মিলাদুল ইসলাম মজুমদার, আওয়ামীলীগ নেতা মুফাজ্জেল মজমুদার ও রিপন মোল্যা, ট্যালেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা লিয়াতক আলী, ব্যাংকার মাহাবুব সরদার, কামাল হোসেন, সেলিম মোল্যা, আমির ফকির, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মানিক মোল্যা, ইউনিয়ন যুবলীগ সভাপতি কাইউম মোল্যা, ডালিম শেখ, সাইফুল শেখ, আইয়ুব বাঘা, ইলিয়াস মোল্যা, ইমার মোল্যা, ডাঃ সঞ্চয় মজুমদার, সাহাদুলসহ আরো অনেকে।
মোচনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সার্বিক সহযোগীতায় ৯নং ওয়ার্ডের প্রায় ১২০ জন হতদরিদ্র শ্রমিক, দিনমজুর ও ভ্যান চালকদের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com