বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুর থানার আরও তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মুকসুদপুর থানার আরও তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আরও তিন পুলিশ সদস্য করোনা সনাক্ত হয়েছে। আজ ১৩ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। জানাগেছে গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান মুকসুদপুর থানা পুলিশ। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজেটিভ সনাক্ত হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ওসিসহ ৭ জনকে থানা কম্পাউন্ডের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে এবং বাকী ২৮ জনকে মুকসুদপুর সরকারি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই পুলিশ সদস্যের সাথে সরাসরি ভাবে যে সব পুলিশ সদস্য কাজ করেছেন এমন ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয় তার মধ্যে তিন পুলিশ সদস্য করোনা পজেটিভ পাওয়া গেছে।
তাদেরকে মুক্তিযাদ্ধা কমান্ড কাউন্সিল অফিসে (অস্থায়ী আইসোলিউশন সেন্টারে রাখা হয়েছে) রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com