শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরের করোনা রোগীদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে

মুকসুদপুরের করোনা রোগীদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার করোনা রোগীদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী আক্রান্ত রোগীদের সেবার মানোন্নয়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর হচ্ছে বলে জানা গেছে।

মুকসুদপুরে করোনা রোগীদের আইসোলেশনের জন্য মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হচ্ছিলো। রোগীদের চিকিৎসা সেবার মান উন্নতকরনের লক্ষে আজ মুকসুদপুর সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়।

জানাগেছে গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান মুকসুদপুর থানা পুলিশ। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ওসিসহ ৭ জনকে থানা কম্পাউন্ডের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে এবং বাকী ২৮ জনকে মুকসুদপুর সরকারি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই পুলিশ সদস্যের সাথে সরাসরি ভাবে যে সব পুলিশ সদস্য কাজ করেছেন এমন ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয় তার মধ্যে তিন পুলিশ সদস্য করোনা পজেটিভ পাওয়া গেছে।

মুকসুদপুর উপজেলায় যেহেতু করোনা রোগী পাওয়া গেছে তাই সবাইকে সতর্ক হয়ে ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ফারুক খান এমপি।

তিনি কোনো রকম সংঘর্ষে বা বিবাদে না জড়াতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। কেউ যাতে সংঘর্ষে জড়াতে না পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগ নেতাদের সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

ফারুক খান এমপি সবাইকে গুজব না ছড়াতে এবং এতে কান না দিতে অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রাপ্ত কোনো তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার করা ও লাইক দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com