সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় ৫৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় ৫৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

বাংলার নয়ন সংবাদঃ

করোনাভাইরাস বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ম মেনে গোপালগঞ্জ-১ আসনের সাংসদ মুহাম্মদ ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় কাশিয়ানী ও মুকসুদপুরে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

দ্বিতীয় দফায় মঙ্গল ও বুধবার মুকসুদপুর উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়নের ৫৫০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম তদারকি করছেন ফারুক খান এমপির মেয়ে ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কানতারা খান।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন স্পটে উপস্থিত থেকে নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা প্রদান নিশ্চিত করেন।

এর আগে ৪ ও ৫ এপ্রিল প্রথম দফায় কাশিয়ানী ও মুকসুদপুরে ২৭০০ পরিবারকে ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গোপালগঞ্জ -১ আসনের সাংসদ ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। সরকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। আমরাও ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করছি।

তিনি বলেন, অতীতে সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি আমার নির্বাচনী এলাকা মানুষের পাশে আছি। প্রতিনিয়ত করোনা প্রতিরোধে করণীয় নিয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com